
কোটা সংস্কার আন্দোলনকারীদের ফ্রি আইনি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিমকোর্টের ২০ জন আইনজীবী।
সোমবার সুপ্রিম কোর্টের ল’রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আইনি সহায়তা দেয়ার কথা জানান এ আইনজীবীরা।
আইনজীবীরা বলেন, আন্দোলনকারীদের মধ্যে যারা গ্রেফতার হয়েছেন কিংবা যারা গ্রেফতার আতঙ্কে আছেন তারা চাইলে আমরা তাদের আইনি সহযোগিতা করতে প্রস্তুত। আমরা সুপ্রিমকোর্টের ২০ জন আইনজীবী আলোচনা করে একত্র হয়েছি। আন্দোলনকারীদের মধ্যে হয়রানির শিকার হওয়া ছাত্রদের পরিবারের সদস্যরা যোগাযোগ করলে আমরা তাদের সহযোগিতা করব। প্রয়োজনে নিম্ন আদালতে গিয়েও সহযোগিতার কথা জানান তারা।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট আইন্নুনাহার সিদ্দিকীসহ সহায়তা করতে ইচ্ছুক আইনজীবীরা উপস্থিত ছিলেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড