প্রধান শিক্ষক জিয়াউল হক (৫১) পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে পড়াচ্ছিলেন। পড়াতে পড়াতে হঠাৎ করেই মেঝেতে ঢলে পড়েন। প্রিয় শিক্ষকের এমন অবস্থা দেখে শিক্ষার্থীদের চিৎকারে ছুটে আসেন অন্য শিক্ষকরা। অচেতন শিক্ষককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়; কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
গতকাল মঙ্গলবার লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
সহকারী শিক্ষক তপন কুমার রায় বলেন, স্যারকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান—তিনি আগেই মারা গেছেন। আমরা তাকে বাঁচাতে পারিনি।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী জানান, প্রতিদিনের ন্যায় সকালে ক্লাসে পাঠদান করছিলেন শিক্ষক জিয়াউল হক নয়ন। এ সময় হঠাৎ অসুস্থ হলে সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত সদর হাসপাতালে নেয়; কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড