স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় অভিযান চালিয়ে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শর্টগান ও ১৬ রাউন্ড গুলিসহ অন্যন্য সরঞ্জামাদি উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে এ বিষয়ে বিজিবির যামিনী জোনের পক্ষ থেকে বিস্তারিত জানা যায়নি। বিজিবি ও স্থানীয় সুত্রে এ জানায়, মাটিরাঙ্গার সীমান্তবর্তী পুং পাড়া ইউনিয়নের তং পাড়া এলাকায় যামিনী পাড়া জোনের আওতাধীন বিজিবির একটি টহল দলের সাথে ইউপিডিএফ মূল সংগঠনের (প্রসীত) সাথে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এসময় ঘটনাস্থলের আশপাশে অভিযান চালায় বিজিবি। ঘটনাস্থল থেকে রাইফেল, পিস্তল, শর্টগান, গুলিসহ ইউপিডিএফর ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিকেলে এ বিষয়ে বিজিবি যামিনী পাড়া জোন থেকে একটি ব্রিফিং করার কথা রয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড