অনলাইন ডেস্ক: জেলায় আজ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৮নং সংসদীয় আসনের (খাগড়াছড়ি) অতি দুর্গম এলাকায় অবস্থিত তিনটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
এই তিনটি ভোটকেন্দ্র হলো জেলার দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্যাছড়ি কেন্দ্র। খাগড়াছড়ি আসনের মধ্যে এসব কেন্দ্র অধিক দুর্গম হিসেবে বিবেচিত।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম দুর্গম শুকনাছড়ি কেন্দ্রে পাঠানো হয়। পরে পর্যায়ক্রমে একই হেলিকপ্টার যোগে লক্ষীছড়ির ফুত্যাছড়ি এবং দীঘিনালার নাড়াইছড়ি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হয়।
খাগড়াছড়ির জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, হেলিকপ্টারের মাধ্যমে ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামের পাশাপাশি সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওই দুর্গম ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হয়েছে।
জাতীয় সংসদের ২৯৮নং খাগড়াছড়ি আসনে মোট ভোটার পাঁচলাখ ৫৪ হাজার ১১৪ জন এবং মোট ভোটকেন্দ্র ২০৩টি।
এদিকে আসন্ন গণভোট ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ইতিমধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, র্যাব ও বিজিবি বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড