খুলনা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচনে দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার ফারুক আহমেদ সভাপতি এবং বৈশাখী টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান মল্লিক সুধাংশু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এদিকে, সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে ঢাকা কোটায় সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের শামছুজ্জামান শাহীন।
শনিবার দুপুর আড়াইটায় ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রেস ক্লাব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১১২ জন ভোটারের মধ্যে ১০৮জন ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ম. জাবেদ ইকবাল জানান, ৫৬ ভোট পেয়ে ফারুক আহমেদ সভাপতি এবং ৪৭ ভোট পেয়ে মল্লিক সুধাংশু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে হেদায়েৎ হোসেন ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী শামীম আহমেদের প্রাপ্ত ভোট ৪৭। এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক খুলনাঞ্চলের মিজানুর রহমান মিল্টন ও ঢাকা কোটায় সদস্য পদে কালের কন্ঠের কৌশিক দে ৫২ ভোট ও সোহেল মাহমুদ ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড