ঢাকা জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের গণ বিশ্ববিদ্যালয় শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২রা জুন) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আইন ছাত্র পরিষদ গণ বিশ্ববিদ্যালয় শাখার নতুন এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পঞ্চম ব্যচের শিক্ষার্থী সুলাইমান আহমেদ হিমেল সভাপতি এবং একই বিভাগের ১৭তম ব্যচের (২য় সেমিস্টার) শিক্ষার্থী সাখাওয়াত হোসেন খান (শাকিল) সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র নেতৃবৃন্দের সুপারিশক্রমে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নোমান হোসাইন তালুকদার এ কমিটির অনুমোদন করেন।
পরে তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় সদ্য দায়িত্ব পাওয়া গণ বিশ্ববিদ্যালয় শাঁখা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান (শাকিল)এ প্রতিবেদক কে জানান, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের এ কমিটি পেয়ে আমি খুবই আনন্দিত। আগামী ৩০ দিনের মধ্যে গণ বিশ্ববিদ্যালয় শাঁখার পূর্ণাঙ্গ কমিটির তালিকা করে কেন্দ্রীয় কমিটিতে জমা দেয়া হবে।
এছাড়া এ কমিটির অনুমোদন করায় কেন্দ্রীয় সভাপতি, সাধারণ-সম্পাদক সহ সংগঠনের সকল নেত্রীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান তিনি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড