খেলাধুলা ডেস্ক: হাফ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থেকেই প্যাভিলিয়নে ফেরত গেছেন মুশফিকুর রহিম। অপরপ্রান্তে অধিনায়ক নাজমুল শান্ত ১৬৮ বলে ৮৯ রানে অপরাজিত রয়েছেন।
৫৭ ওভারে তিন উইকেটের বিনিময়ে ১৭৭ স্কোর নিয়ে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ শনিবার (২১ জুন) পঞ্চম ও শেষ দিনে বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশনে ১ উইকেট হারানোর বিনিময়ে ১৯ ওভারে ৬০ রান তুলেছে বাংলাদেশ।
টেস্টের পঞ্চম দিন শুরু থেকে বেশ দেখেশুনেই খেলছিলেন মুশফিক ও শান্ত। তবে ৭৫ ওভারের শেষ বল মিড অনে ঠেলে দিয়ে দ্রুত এক রান নিতে চেয়েছিলেন মুশফিক। এতে ডিরেক্ট থ্রোতে রান আউট হয়ে যান তিনি। তাতে এক রানের জন্য ফিফটি পাওয়া হয়নি তার।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আবারও বৃষ্টি নেমেছে গলে। পুরো মাঠ ঢেকে দেয়া হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড