গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ রোববার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়। উক্ত কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক।
দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সদস্য রওশন আরা ফরিদ, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, আলমগীর সাদুল্যা দুদু, অ্যাড. হানিফ বেলাল, ডা: আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, আব্দুর রাজ্জাক ভুটটু সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা জিয়া পরিষদের আহবায়ক আব্দুল আউয়াল আরজু অনুষ্ঠিত হয়।
শেষে জেলার অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ডা: অধ্যাপক মইনুল হাসান সাদিক সহ বিএনপি নেতৃবৃন্দ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড