রবিন সেন, গাইবান্ধা প্রতিনিধি
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে সোমবার গাইবান্ধা জেলা শহরের পি.কে. বিশ্বাস রোডে পুলিশ সুপার বাসভবন সংলগ্ন গাউন মার্কেটে পুনাক শো-রুম উদ্বোধন করা হয়েছে। পুনাক এর কেন্দ্রীয় সভানেত্রী ও আইজিপি পতœী হাবিবা হোসেন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন পুনাক জেলা সভাপতি পুলিশ সুপার পতœী মনোয়ারা বেগম, জেলা প্রশাসক পতœী মুক্তি বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রোজিনা রহমান, পুনাক জেলা সাধারণ সম্পাদক এডিশনাল এসপি (ইন সার্ভিস) পতœী নুসরাত জাহান, এডিশনাল এসপি পতœী আজমীরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার পতœী তানজিলা রহমান, সদর থানার ওসি পতœী সামসাদ খানম, ডিবি পুলিশ ওসি পতœী মেহেরুননেছা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিজিয়া আকতার বিউটি প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, পুনাকের বিক্রয় কেন্দ্রে গাইবান্ধা জেলার সকল নারী পুলিশ ও পুলিশ কর্মকর্তাদের পরিবার-পরিজনের প্রস্তুতকৃত পোশাক, হস্তশিল্প, মৃত শিল্পসহ বিভিন্ন পণ্য বিক্রয় করা হবে। প্রথমে উৎপাদনকারিরা তাদের উৎপাদিত পণ্য গাইবান্ধা পুলিশ লাইনে পুনাক কার্যালয়ে জমা করেন এবং পরবর্তীতে তা বিক্রয় কেন্দ্রে বিক্রয়ের জন্য স্থানান্তর করা হয়। বিক্রয়লব্ধ পণ্যের অর্থ যথারীতি উৎপাদনকারি এবং সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড