মাদক বিরোধী অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার কুমিড়াডাঙ্গা এলাকার ধানের চাতালে ইয়াবা বিক্রি করার সময় শনিবার রাতে ইয়াবা ব্যবসায়ি জাহাঙ্গীর আলম (৩০) ও শামীম প্রধান (৩৫) কে ডিবি পুলিশ গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলম ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে এবং শামীম প্রধান দক্ষিণ শিবপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৯৪ হাজার টাকা। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আদালতে খুনের মামলা বিচারাধীন রয়েছে।
অপরদিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ফলিমারি এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৩ জুয়ারুকে গ্রেফতার করেছে। তারা হচ্ছে ফলিমারি গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে মতিউর রহমান (৩০), একই এলাকার খোকন মিয়ার ছেলে রওশন আলী (২০) ও তজমল হোসেনের ছেলে মোজাফ্ফর রহমান (৪০)।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড