গাইবান্ধা জেলায় গ্যাস সংযোগের দাবি জানিয়েছে ঢাকাস্থ ‘ভালোবাসি গাইবান্ধা’ নামে একটি সামাজিক সংগঠন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি এই দাবি জানায়।মানববন্ধনে বক্তারা বলেন, পার্শ্ববর্তী জেলায় গ্যাস সংযোগ থাকলেও গাইবান্ধা জেলায় নেই। সরকার উত্তরবঙ্গে গ্যাস সংযোগ দিলে গাইবান্ধা জেলাকেও এর অন্তর্ভুক্ত করতে হবে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩০৪ (গাইবান্ধা-জয়পুরহাট) এলাকার এমপি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, ‘আমরা রান্নার জন্য গ্যাস সংযোগ চাই না। আমরা চাই শিল্প প্রতিষ্ঠা করতে। গাইবান্ধায় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, কমবে দারিদ্র্তার হার। উত্তরের শিল্প ও বাণিজ্যের অপার সম্ভবনা থাকার পরও গ্যাস সংযোগের অভাবে নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, ‘ভালোবাসি গাইবান্ধা’র সভাপতি গোলাম আশিক যাদু, সাধারণ সম্পাদক আবুল হোসেন,, সাবেক সভাপতি মোকছুদার রহমান মাকসুদ, সাংস্কৃতিক সম্পাদক মো,সাইফুল ইসলামখান প্রমুখ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড