আর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি গোষ্ঠী হামাসন্ত বুধবার গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলাকে ‘বিপজ্জনক উসকানি’ বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে। গোষ্ঠীটি সতর্ক করেছে যে এই হামলা ভঙ্গুর যুদ্ধবিরতিটিকে বিপন্ন করেছে।
হামাস এক বিবৃতিতে লিখেছে আমরা এটিকে একটি বিপজ্জনক উসকানি বলে মনে করি, যার মাধ্যমে যুদ্ধাপরাধী (ইসরাইলি প্রধানমন্ত্রী) বেঞ্জামিন নেতানিয়াহু আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা পুনরায় শুরু করতে চাইছেন।
গাজা সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
ইসরাইল বলেছে, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে। তবে, এই অভিযোগ গোষ্ঠীটি অস্বীকার করেছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড