নিউজ ডেস্ক: চলতি মাসের ২৮ তারিখের মধ্যে তৈরি পোশাক খাতের শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়ের মধ্যে পাওনা পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মালিককে জেলে যেতে হবে— শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বুধবার (২১ মে) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এরইমধ্যে টিএনজেড গ্রুপের পালিয়ে যাওয়া মালিকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও, শ্রমিকদের বেতন পরিশোধ না করায় আরও ৫ কারাখানা মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বেতন ও অন্যান্য পাওনার দাবিতে রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে গাজীপুরের টিএনজেড গ্রুপের ৮টি গার্মেন্টস ও আশুলিয়ার চেইন অ্যাপারেলস লিমিটের শ্রমিকরা। পরে রাতে টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মহাখালী ডিওএইচএস-এ মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড