পরিবর্তনের জোয়ারে ভাসছে সৌদি আরব। নারীদের জন্য জারি করা কঠোর নিয়মকানুন এখন বিলুপ্ত হওয়ার পথে। গত বছর যুবরাজ মোহাম্মদ বিন সালমান দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই দেশটিতে চোখে পরার মতো পরিবর্তন দেখা যায়। সৌদিতে এখন নারীরা পারে জনসম্মুখে গাড়ি চালাতে, যাচ্ছে স্টেডিয়ামে, এমনকি গত সপ্তাহে তাদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সুযোগও দিয়েছে দেশটির সরকার। এবার প্রথমবারের মতো গ্যাস স্টেশনে কাজ করার সুযোগ দেওয়া হলো সৌদি নারীদের। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
রাজধানী রিয়াদ থেকে ৪০০ কি.মি. পূর্বে অবস্থিত একটি গ্যাস স্টেশনে কাজ করেন ৪৩ বছর বয়সী মেরভাত বুখারি। চার সন্তানের জননী বুখারি প্রথম গ্যাস স্টেশনে কাজ করার জন্য এগিয়ে আসেন। তবে প্রতিদিন কাজ করার সময় তাকে বেশ কটূক্তি ও লাঞ্ছনার শিকার হতে হয় বলে জানান তিনি।
বুখারির গ্যাস স্টেশনে কাজ করা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তার ছবি ভাইরাল হয়ে যায়। অনেকেই তার নেকাব পরা ছবি নিয়ে ট্রল করেছেন। এমনকি ‘সৌদি নারীরা গ্যাস স্টেশনে কাজ করতে পারবে না’ লিখে পোস্টও করেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড