
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক কার্ভাডভ্যানের পেছনে আরেক কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।বুধবার ভোর ৬টার দিকে উপজেলার সোনারপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে, তিনি হলেন- কাভার্ডভ্যানচালক কবির হোসেন (৪০)।জোরারগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পেছনে একই পথে আসা আরেকটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পেছনের কার্ভাডভ্যানের চালক নিহত হন। এ সময় আহত হন দুজন।তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড