সিলেটে ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে নেতারা। প্রথম আলোর ফাইল ছবিচট্টগ্রামে জনসভা করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। কাল শনিবার (২৭ অক্টোবর) ঐক্যফ্রন্ট চট্টগ্রামের কাজীর দেউড়িতে অবস্থিত বিএনপির মহানগর কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমান প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, শর্তসাপেক্ষে জাতীয় ঐক্যফ্রন্টকে বিএনপির কার্যালয় নাসিমন ভবন সংলগ্ন সড়কের এক পাশ পর্যন্ত ব্যবহার করে জনসভা করার অনুমতি দেওয়া হয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করে। আজ শুক্রবার মহানগর পুলিশ ঐক্যফ্রন্টকে লালদীঘি ময়দান ব্যবহারের অনুমতি না দিয়ে বিএনপির কার্যালয়ের সামনে অনুমতি দেয়।
ঐক্যফ্রন্টকে সমাবেশ বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে।
এর আগে সিলেটে গত বুধবার ঐক্যফ্রন্ট সমাবেশ করে। বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জাসদ-(জেএসডি) নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড