বিনোদন ডেস্ক: ‘চতুর্থ বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২৫’ চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। বৃহস্পতিবার (২৯ মে) একাডেমির চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হচ্ছে অনেকগুলো চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে মৃত্তিকা রাশেদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্বৈরথ’। ছবিটি প্রদর্শিত হবে সন্ধ্যা ৭টায়।
এ প্রসঙ্গে নির্মাতা মৃত্তিকা রাশেদ বলেন, উৎসবে আমার চলচ্চিত্রটি নির্বাচিত হওয়ায় আমি ভীষণ আনন্দিত। কেননা, এই উৎসবটি একযোগে ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে চলছে। ‘দ্বৈরথ’ একই দিনে একই সময়ে দেশের বিভাগীয় শহরের শিল্পকলা একাডেমিতে দর্শকরা দেখতে পাবেন। চলচ্চিত্রটি জনমানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটা ভেবেই ভীষণ ভালো লাগছে।
২১ মিনিট দৈর্ঘ্যের ‘দ্বৈরথ’-এর প্রিমিয়ার হয় ২০২৪ সালে, দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সাইকোলজিক্যাল ড্রামা জনরার সিনেমাটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন অনন্ত হীরা, শাওন আশরাফ ও অয়ন শাহ। পরিচালনার পাশাপাশি মৃত্তিকা রাশেদ ছবিটির চিত্রনাট্য ও প্রযোজনাও করেছেন।
এর আগে, মৃত্তিকা নির্মিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’ একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (২০২৩) ফিপ্রেস্কি জুরি পুরস্কার পায়। সেই পুরস্কারের অর্থমূল্য দিয়েই মূলত নির্মিত হয়েছে ‘দ্বৈরথ’।
বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ছবিগুলো সবার জন্য উন্মুক্ত। পাঁচ দিনব্যাপী উৎসবটি একযোগে দেশের আটটি বিভাগীয় শহরে ৩১ মে পর্যন্ত চলবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড