ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ক্ষণ গণনা শুরু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ খোলা মঞ্চে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন, থানা অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর আগে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সকাল থেকে শুরু করে দিনব্যাপী র্যালি, শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি হাতে নেয় উপজেলা প্রশাসন। অনুষ্ঠিত হয় শিশু কিশোরদের অংশগ্রহণে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা। এ ছাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দুজন ক্যান্সার রোগীর চিকিৎসা বাবদ পঞ্চাশ হাজার টাকা করে এক লাখ টাকার চেক বিতরণ করা হয়।
একই দিন মুজিববর্ষ উপলক্ষে উপজেলার গাজিরটেক ইউনিয়নের দক্ষিণ চর সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একশজন যুব মহিলাকে সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও জেসমিন সুলতানা ও পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড