মো: বিপ্লব সরকার ॥ ২২ দিন ব্যাপী চাঁদপুরের ষাটনল থেকে র্চআলেকজান্ডার পর্যন্ত ১শ কিলোমিটার এলাকায় নদীতে সব ধরনের মাছ ধরা সরকার নিষিদ্ধ করার পরও অসাধু জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ নিধন করছে। গতকাল মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত চাঁদপুরে কর্তব্যরত কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা বড় স্টেশন মোলহেড থেকে শুরু করে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এসময় নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫শ কেজি মা ইলিশ জব্ধ করে। এসব জব্ধকৃত মা ইলিশ কোস্ট গার্ড স্টেশনে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি বেশ কিছু এতিমখানায় এই মাছ বিতরণ করা হয়। কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ বলেন, নদীতে সকল ধরনের অন্যায় অপরাধ ও দস্যুতা ধরনের চাঁদপুরের কোস্টগার্ড সদা তৎপর রয়েছে। পাশাপাশি মা ইলিশ ও জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান সবসময় অব্যাহত থাকবে। আজকে আমরা নদীতে অভিযান করে ত্রিনদীর মোহনা থেকে শুরু করে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেলেদের ফেলে যাওয়া নৌকা থেকে ও চরাঞ্চল থেকে আমরা প্রায় ৫শ কেজি পরিমান মা ইলিশ জব্ধ করেছি। আমাদের এই অভিযান সবসময় অব্যাহত থাকবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড