চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের বহরম গ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার ২২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কোকাপাড়া বহরম গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে মিজানুর রহমান (৩৫) ও পুরানটোলা গ্রামের মো. জাকারিয়ার ছেলে সজীব আলী (১৯)।
এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল সেট, ৪টি সীমকার্ড ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার এএসপি মো. আজমল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড