দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী এ বছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন।
তারা হলেন– যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী উইলিয়াম কায়েলিন ও গ্রেগ সেমেনজা ও যুক্তরাজ্যের পিটার র্যাটক্লিফ।
সোমবার নোবেল কমিটি চিকিৎসায় এ বছরের নোবেলজয়ী হিসেবে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা শুরু হলো।
নোবেল কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, দেহকোষ কীভাবে অক্সিজেনের উপস্থিতি বুঝতে এবং এর সঙ্গে মানিয়ে নিতে পারে সে বিষয়টি আবিষ্কারের জন্যই তিন বিজ্ঞানীকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
ক্যান্সারের চিকিৎসায় নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন থেরাপি আবিষ্কার করে গতবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন ও জাপানের তাসাকু হোনজো।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড