বিনোদন ডেস্ক : মোস্তাফিজুর রহমান মানিকের 'এত প্রেম এত মায়া' দিয়ে শ্যুটিংয়ে ফেরার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের। কিন্তু বিছানা থেকেই উঠতে পারছেন না তিনি।
এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বরে ভুগছেন।
শাবনূর জানান, এক সপ্তাহের বেশি সময় কেটে যাচ্ছে। কিন্তু জ্বর কমলেও শরীরের ব্যথা কমছে না। ডাক্তারের পরামর্শে বর্তমানে বিশ্রাম নিচ্ছি। বিছানা ছেড়ে উঠতে গেলেই সারা শরীর ব্যথা করছে। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছি বলে ধারণা। কিছু শারীরিক টেস্ট করতে দিয়েছি। আপাতত ডাক্তারের পরামর্শে বাসাতেই বিশ্রাম নিচ্ছি। জানি না এই ব্যথা থেকে কীভাবে রেহাই পাবো।
'এত প্রেম এত মায়া' ছবির জন্য প্লেব্যাকও করেছেন শাবনূর। সম্প্রতি গানটির রেকর্ড করা হয়। আগামী নভেম্বরে টাঙ্গাইলে ছবির দৃশ্যধারণের কাজ শেষ হওয়ার কথা ছিল। ছবিতে শাবনূরের বিপরীতে আছেন ফেরদৌস।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড