জীবন নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১২ জুন) দুপুরে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে এক ভার্চুয়ালি সভায় এ কথা জানান মন্ত্রী। তবে কবে-কোথায় এ চুক্তি হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা টিকা উৎপাদনের পরিকল্পনা করছি, সে জন্য আমরা কয়েকটা মিটিংও করেছি। এ সময় চীনের টিকার দাম ফাঁস হওয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, ডিসক্লোসার এগ্রিমেন্ট অবশ্যই মানতে হবে, না মানলে অনেক মাশুল দিতে হবে।
জাহিদ মালেক বলেন, করোনা মোকাবেলায় অনেক কিছু করার পরও আমাদের ক্রিটিজমের অভাব নেই।
টিআইবির বিরুদ্ধে ভুল তথ্য দেয়া ও মিথ্যাচারের অভিযোগ এনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ আমাদের প্রশংসা করলেও টিআইবি এয়ারকন্ডিশন রুমে বসে আমাদের সমালোচনা করে প্রতিবেদন দিয়েছে। স্বাস্থ্য খাত নিয়ে টিআইবির সমালোচনা যুক্তিযুক্ত নয়। টিকা দেওয়ার স্বচ্ছতার অভাব, বেড বাড়ানো হয়নি- টিআইবির এমন মন্তব্য জনগণকে ভুল বার্তা দেয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড