
দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও র্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার পরিবারকে যথাপোযুক্ত ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। এ ছাড়া সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।
এ বিষয়ে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি চলতে দেয়া অসাংবিধানিক। এর কোনো আইনগত ভিত্তি নেই। বুয়েটের ছাত্র আবরারের নির্মম হত্যাকাণ্ডের পর প্রমাণ হয়েছে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি রাখার কোনো যৌক্তিকতা নেই।’
রিটে শিক্ষা মন্ত্রণালয় সচিব, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ও পুলিশ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটটির ওপর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে বলেও জানান রিটকারী আইনজীবী।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড