বলিউডের তারকা অভিনেত্রীদের একজন কাজল। নাম-যশ কিংবা প্রতিপত্তি কোনো কিছুর অভাব নেই তার। তবে এখনকার মতো অবস্থা এক সময় তার ছিল না। আজকাল বিত্তশালী বাড়িতে গৃহকর্মীরা(ঝি) যে সব কাজগুলো করে, সেই একই কাজগুলো করতেন নব্বইয়ের দশকের বলিউড কাঁপানো এই অভিনেত্রী।
অবশ্য অর্থের জন্য অন্যের বাড়িতে নয়। নিজের বাড়িতেই এগুলো করতেন। তবে সেটা অর্থকষ্টের কারণে নয়। নায়িকার দাবি, মা তনুজা তাঁকে শিখিয়েছিলেন, কোনো কাজই বড় বা ছোট নয়। তাই কাজলের মা তাঁকে দিয়ে ঘর মোছাতেন, বাথরুম পরিষ্কার করাতেন।
কাজল জানিয়েছেন, মা তাঁকে বলতেন, যদি জীবনে এমন পরিস্থিতি আসে যখন তোমার কাজ করে দেওয়ার কেউ নেই, তখন তোমাকেই নিজের বাড়িঘরের খেয়াল রাখতে হবে। তিনি মায়ের সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এখন তিনি নিজেও তাঁর ছেলেমেয়েকে দিয়ে ঘর ঝাঁড় দেওয়ান বলেও দাবি করেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল আরও বলেন, শাহরুখ খানের সঙ্গে কাজ করতে সব সময় ভাল লাগে তাঁর। আনন্দ এল রাইয়ের 'জিরো' ছবিতে শাহরুখের সঙ্গে একটি বিশেষ দৃশ্যে রয়েছেন তিনি। কাজলের কথায়, শাহরুখ যা করেন, তাতেই নিজের ৩০০ শতাংশ দেন। তিনি এত ভাল অভিনেতা যে তাঁর সঙ্গে কাজ করা সব সময় অত্যন্ত সহজ হয়ে যায়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড