নিখোঁজ হওয়ার চারদিনের মাথায় সিলেটের জকিগঞ্জ পৌর কাউন্সিলর শাহাবুদ্দিন শাকিলের সন্ধান মিলেছে।
মঙ্গলবার সকাল ৬টায় ব্রাম্মণবাড়িয়ার সরাইলে হাত-পা বাঁধা ও বস্তাবন্দী অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ। এরপর অসুস্থ শাকিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জকিগঞ্জের স্থানীয় সাংবাদিক এম আব্দুল্লাহ আল মামুন ইউএনবিকে শাহবুদ্দিন শাকিলের উদ্ধার হওয়ার এই তথ্য জানিয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার পর থেকে জকিগঞ্জ পৌর কাউন্সিলর শাহাব উদ্দিন তাপাদার শাকিল নিখোঁজ হন।
এ ঘটনায় তার বড় ভাই আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পরদিন তার নিখোঁজ হওয়ার কথা জানিয়ে জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
ডায়রিতে নজরুল ইসলাম উল্লেখ করেন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শাকিল রাতের খাবার খেয়ে সালিস বৈঠকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার কাউন্সিলার শাহাব উদ্দিন তাপাদার শাকিলকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড