নিউজ ডেস্ক: এবার জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার-অনাচারের দায় তারা এড়াতে পারে না। এ সময় আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ ও নির্বাচন কমিশন থেকে চিরতরে দলটির নিবন্ধন বাতিলের দাবিও জানান নেতারা।
ঐক্যের নেতারা বলেন, জনআকাঙ্ক্ষার প্রতিফলন তখনই ঘটবে, যখন দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে। এ সময় ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণা পত্রের দাবিও জানান তারা। সেইসাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সাথে আওয়ামী লীগের বিচার সংক্রান্ত অগ্রগতি জানতে বৈঠকে বসার সিদ্ধান্তের কথাও জানায় জুলাই ঐক্য।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড