আলমাস হোসেনঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের (‘এ’ ইউনিট) প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এ ভর্তি যুদ্ধ শুরু হয়। এ বছর ১৮৮৯ আসনের বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ১৬২ জন করে পরীক্ষার্থী।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব আবু হাসান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষার সময় সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত রয়েছে। ‘এ’, ‘ডি’ এবং ‘বি’ ইউনিটের বিস্তারিত আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বাকি ইউনিটগুলোর আসন বিন্যাস পরীক্ষা শুরুর ২-৩ দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো.জুলকারনাইন বলেন, ভর্তি জালিয়াতি এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো অন্যায়ে জড়িতদের শাস্তি দ্রুত নিশ্চিত করতে এবারও থাকছে মোবাইল কোর্ট। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আদালত পরিচালনা করবেন। এছাড়া ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে পোশাক পরিহিত ১৫৬ জন পুলিশ সদস্য ক্যাম্পাসে অবস্থান করছেন। সেই সঙ্গে সর্বদা তৎপর রয়েছে সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মীরা। এছাড়াও অপরাধী চক্রকে ধরতে ক্যাম্পাসে সর্বত্র দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বরত কর্মকর্তারা। তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের তৎপরতা বেড়ে চলেছে। তাদের তৎপরতা রুখতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, নিরাপত্তা ও অপরাধ মোকাবেলার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপপাশি যে কোন সমস্যায় দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দেশের বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থীরা ভিড় জমাচ্ছেন ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে। আর ভর্তিচ্ছুদের সহযোগিতা করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট (ডেইরি গেইট) থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বসানো হয়েছে বিভিন্ন জেলা সমিতি, ছাত্র সংগঠন ও বিভাগের ট্রেন্ড। ভর্তিচ্ছুরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা ও সহযোগিতা পাচ্ছেন এই ট্রেন্ডগুলো থেকে।
উল্লেখ্য, ‘এ’ ইউনিটের অবশিষ্ট আবেদনকারীদের পরীক্ষা ১লা অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হবে। এদিন আরও অনুষ্ঠিত হবে আইআইটিভূক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। প্রতিদিন সকাল ৯টায় ভর্তি পরীক্ষার প্রথম শিফট শুরু হবে। ২রা অক্টোবর জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩রা অক্টোবর ‘ডি’ ইউনিটের অবশিষ্ট আবেদনকারী এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভূক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড