ওপেনার জিসান আহমেদের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) দল।
আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ এইচপি ৭ উইকেটে হারিয়েছে মালয়েশিয়াকে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৮৯ রানে জিতেছিল স্বাগতিকরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় মালয়েশিয়া। ৫ বলে খেলেও রানের খাতা না খুলে মোহাম্মদ রুবেলের বলে বোল্ড হন মালয়েশিয়ার ওপেনার সাইফ উল্লাহ। অন্যপ্রান্তে ২০ বলে ১৮ রান করে এইচপির বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসানের শিকার হন আসলাম খান।
১৯ রানে ২ উইকেট পতনের পর ৫৮ রানের জুটি গড়েন মালয়েশিয়ার অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল। দু’জনের ধীর গতির ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায়নি সফরকারীরা। ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রানের মামুলি সংগ্রহ পায় মালয়েশিয়া।
২ চারে ৩৩ বলে ৩০ রানে থামেন আকিল। ৫২ বলে ৪০ রানের ইনিংস খেলেন আজিজ। এই দু’জনকে শিকার করেন এইচপির পেসার আবু হায়দার রনি। এছাড়া রুবেল ও রাকিবুল ১টি করে উইকেট শিকার করেন।
১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মারমুখী মেজাজে শুরু করেছিলেন জিসান ও জাওয়াদ আবরার। দ্বিতীয় ওভারে দু’টি করে চার-ছক্কায় ৮ বলে ২৩ রান তুলে থামেন জাওয়াদ। তিন নম্বরে নেমে ৩ বলে ৪ রানে আউট হন আরিফুল ইসলাম।
দ্রুত ২ উইকেট পতনের পর সাব্বির রহমানকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন জিসান। ৮ বলে ১২ রান করে সাব্বির থামলেও শামীম পাটোয়ারিকে নিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন জিসান। মাত্র ১৯ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন জিসান। ২ চার ও ৭ ছক্কায় ২১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যপ্রান্তে ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন শামীম।
মালয়েশিয়ার হয়ে আরিফ দু’টি ও প্রশান্ত ১টি উইকেট নেন।
টি-টোয়েন্টি শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ও মালয়েশিয়া। আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড