রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ক্লাবে পাড়ি জমিয়েছেন নেইমার। কিন্তু পিএসজিতে এসেই একের পর এক মুখরোচক খবরের জন্ম দিচ্ছেন এ ব্রাজিলীয় তারকা। কখনো সতীর্থদের সঙ্গে বাদানুবাদ, কখনো লাল কার্ড, আবার কখনো কোচের সঙ্গে দ্বন্দ্ব। কিন্তু এবার যা করলেন তাতে রীতিমতো অবাক তার ভক্তরা।
বুধবার রাতে অ্যামেনেন্সের বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে ফ্রেঞ্চ লিগ কাপের সেমি ফাইনাল নিশ্চিত করেছে লিগ ওয়ান জায়ান্টরা। এতে একটি করে গোল করেছেন নেইমার ও অ্যাড্রিয়েন র্যাবিয়ট।৩৪ তম মিনিটি পিএসজির হয়ে খেলা ফ্রেঞ্চ কিলিয়ান এমবাপেকে ফাউল করায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় অ্যামেনেন্সের রেগিস গাটনারকে। গোল শূন্যই ছিলো প্রথমার্ধ।
ম্যাচের ৫৩ মিনিটে নেইমারকে ডি-বক্সে ফেলে দেন প্রতিপক্ষের খেলোয়াড় থমাস মোকোন ডুইট। এতে পেনালটি কিকে গোল দেন সাম্বা ফরোয়ার্ড। মাঠে অভিনব কায়দার গোল উদযাপন করেন ২৭ বছর বয়সী এ তারকা। মাথায় বুট (জুতা) নিয়ে ভক্তদের নজর কাড়েন তিনি।
পিএসজিতে যোগ দেবার পর দলটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা- লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ফ্রেঞ্চ লিগ কাপে গোল করে ফেললেন এ ব্রাজিলিয়ান।
৭৩ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির হয়ে খেলা ফ্রেঞ্চ মিডফিল্ডার অ্যাড্রিয়েন র্যাবিয়ট। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-০ গোলে নিয়ে মাঠ ছাড়েন উনাই এমেরির দল।
ফ্রেঞ্চ লিগ কাপের সেমিতে প্যারিসের দলটির প্রতিপক্ষ রেনেস। অন্যদিকে অপর সেমিতে মোনাকোর প্রতিপক্ষ মন্টপিলেয়ার।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড