প্রতিবেশীর সঙ্গে জুয়া খেলায় বাজি ধরেছিলেন নিজের স্ত্রীকে। খেলায় হেরে মেনে নেন সেই শর্ত। স্ত্রীকে তুলে দেন প্রতিবেশীর হাতে। শুধু তাই নয়, স্ত্রীকে যখন ধর্ষণ করা হচ্ছে, ঘটনাস্থলে পুরোটা সময় দাঁড়িয়ে ছিলেন তিনি।
ঘটনাটি ঘটেছে ভারতের উড়িষ্যা রাজ্যের বালাসোর জেলায়। আজ বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে পুলিশ।
ওই নারীর বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গত ২৩ মে ওই নারীকে গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে যান তার স্বামী। সেখানে অপেক্ষা করছিলেন জুয়ায় তার প্রতিপক্ষ অভিরাম দালাই। পুকুরপাড়ে পৌঁছালে ওই নারীকে ধর্ষণ করেন অভিরাম।
তিনি আরও জানান, ধর্ষণের পুরো সময় তার স্বামী ঘটনাস্থলেই ছিলেন। ঘটনা প্রকাশ না করার জন্য তিনি (স্বামী) হুমকি দেন। পরে বিষয়টি বাবা-মাকে জানান তিনি।
বালাসোরের পুলিশপ্রধান যুগল কিশোর বানোথ নানান, এ ঘটনায় বুধবার একটি মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা ওই নারীর স্বামীসহ 'ধর্ষককেও' গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড