জীবন নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে জেএসসি পরীক্ষার্থী বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ১০০ পরীক্ষার্থী ও অভিভাবক ছিলেন।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-আশুগঞ্জ সীমান্তের বীরগাঁও এলাকায় তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে।
সকাল ১০টা পর্যন্ত ৩ পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে বহু পরীক্ষার্থী ও অভিভাবক।
স্থানীয় বাসিন্দা নাইমুল ইসলাম জানান, বীরগাঁও এলাকা থেকে জেএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকসহ প্রায় ১০০ যাত্রী কৃষ্ণনগর স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিলেন।
তিনি জানান, নৌকাটি মাঝ নদীতে যাওয়ার পর ডুবে যায়। এতে ৩ জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অনেক।
নবীনগর থানার ওসি আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নৌকাডুবির ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড