নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢামেকের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এদিকে, নুরের চিকিৎসা তত্ত্বাবধানের জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজই বোর্ডের সদস্যরা নুরের চিকিৎসা নিয়ে বৈঠক করবেন। তবে কারা এই বোর্ডে আছেন, তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
নুরকে দেখতে গিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে এবং তিনি চোখ খুলতে পারছেন না। তিনি আরও বলেন, "যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনতে হবে।"
অন্যদিকে, গণঅধিকার পরিষদের সিনিয়র সদস্য আবু হানিফ সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বহিরাগতরা এ হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, হামলায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরাও জড়িত থাকতে পারে এবং তাদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করতে হবে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড