প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০১৭, ৯:১৬ পি.এম
রূপগঞ্জে পাল্টা মামলায় ফাঁসাতে পরিত্যক্ত ঘরে আগুন

মোঃ রাজিব তালুকদার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মামলা তুলে না নেয়ায় জামিনে বের হয়ে এসে আমামিরা পারিবারিক পরিত্যক্ত ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী পক্ষ। অপর দিকে প্রতিপক্ষের দাবী ফের মামলায় ফাঁসাতে মামলার বাদী পক্ষ নিজেরাই আগুন দিয়ে নাটক সাজিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে ভুলতা ইউনিয়নে শিংলাব এলাকায় এরকমে নাট্যকার ঘটনা ঘটে। শিংলাব এলাকার সবুজ বিশ্বাস জানান জমি সংক্রান্ত বিষয়ে তার বাবা সুনীল বিশ্বাস বাদী হয়ে স্থানীয় হানিফ ভূইয়া, শরীফ ভূইয়া, আবু তাহের, লোকমান দেওয়ান, নজরুল ইসলামে বিরুদ্ধে একটি জালিয়াতি মামলা করেন। বিগত ২৯ শে অক্টোবর আসামিরা জামিনে বের হয়ে এসে সুনীল বিশ্বাসকে মামলা তুলে নেওয়ার জন্য এলাকার গন্যমান্যের কাছে বলে। গন্যমান্যদের কাছে বলাতে সবুজ বিশ্বাস বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে যার কোন সত্যতা নেই। বৃহস্পতিবার রাতে আসামি পক্ষের লোকজন সবুজ বিশ্বাসের বাড়িতে ঢুকে পরিত্যক্ত ঘরে আগুন দেয় বলে অভিযোগ করে সবুজ বিশ্বাস। অপর দিকে প্রতিপক্ষ হানিফ ভূইয়া, শরীফ ভূইয়া, আবু তাহের, লোকমান দেওয়ান ও নজরুল ইসলাম পাল্টা অভিযোগ করেন। জানা যায় সুনীল বিশ্বাস টাকার বিনিময়ে প্রথমে হানিফকে পাওয়ার দেয়, পরবর্তীতে দেখা যায় সুনীল বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস এমারতকে এক-ই দাগে পাওয়ার দেই। হানিফ সহ পাঁচ জনের বিরুদ্ধে জালিয়াতি মামলা দেয়। এমনকি অর্থ দিয়ে পুলিশকে ম্যানেজ করে সফরর্দ করে। হানিফ জানান অধিক অর্থ দিয়ে দীর্ঘদিন জেল খাটাবার চেষ্টা চালায়। এমনকি কোর্টের এ্যাডভোকেট সহ সুনীল বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস অর্থ দিয়ে ম্যানেজ করে দীর্ঘদিন পরে জামিনে মুক্তি পায় তারা। ২ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ভুলতা ইউনিয়নে শিংলাব এলাকায় নাট্যকার ঘটনা সাথে মিথ্যাভাবে ফাঁসানো পায়তারা চালায় সুনীল বিশ্বাস ও তার ছেলে সবুজ বিশ্বাস তার সঙ্গ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড