গাজীপুরের টঙ্গীতে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী হুমায়ুনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে টঙ্গীর এরশাদনগর থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে বিদেশি দুটি পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের টঙ্গীর সিটি কর্পোরেশনের দত্তপাড়া এলাকায় বিপিএলের ফাইনাল খেলা দেখা অবস্থায় প্রবাস ফেরত দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- দত্তপাড়া মাতব্বর বাড়ি এলাকার মুজিবুর রহমানের ছেলে আক্তার হোসেন (৩৫) ও তার চাচাতো ভাই হাবিবুর রহমানের ছেলে আসিফুর রহমান মিম (২৭)। নিহত আক্তার দুবাই এবং আসিফুর ইতালি প্রবাসী ছিলেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড