প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৬, ৬:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০১৮, ৭:১৯ এ.এম
টেকনাফে ইয়াবা উদ্ধার, ট্রাকচালকসহ গ্রেফতার ২

কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারকালে ট্রাকচালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টেকনাফ থেকে ছেড়ে আসা একটি ট্রাককে ধাওয়া করে। পরে হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের সামনের সড়কে গতিরোধ করে ট্রাকে তল্লাশি করা হয়। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ ট্রাকচালক বরগুনা জেলার আমতলী উপজেলার আঠার গাছিয়া এলাকার মোহাম্মদ ইসমাইলের পুত্র মোহাম্মদ আল আমিন (৪০) ও হেলপার শরীয়তপুর জেলার নড়িয়ার সালদ এলাকার কালাচান বেপারীর পুত্র মনির হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, ট্রাকচালক ও হেলপারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ট্রাকের মালিককে পলাতক আসামি করা হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড