টেকনাফ থানা পুলিশের একটি দল ক্রেতা সেজে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে।
টেকনাফ থানার ওসি রণজিৎ বড়ুয়ার পরিকল্পনায় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই নারী হলেন- নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের 'বি' ব্লকের (শেড-১০০৬২) ২নং কক্ষের বাসিন্দা আরিফ উল্লাহর স্ত্রী সেতারা বেগম (২৭)।
ওসি রণজিৎ বড়ুয়া জানান, বেশ কয়েক দিন ধরে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ইয়াবা কারবারি ওই সিন্ডিকেটের সঙ্গে ক্রেতা সেজে যোগাযোগ শুরু করে এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে একটি টিম।
অবশেষে শনিবার বিকালে ১০ হাজার ইয়াবা ক্রয়ের ফাঁদ পেতে জাদিমুড়া এলাকায় সড়কের পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় ওই নারীর অন্য সহযোগীরা পালিয়ে যায় বলে জানান তিনি। রোহিঙ্গা ওই নারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড