কক্সবাজারের টেকনাফে উপকূলীয় বাহারছড়ায় শিশুদের বিবাদের জের ধরে চোরাগুপ্তা হামলায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল করিম (৪০)। ২৭ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় হামলার শিকার হন তিনি।
হামলার পর আব্দুল করিমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, গত ২৭ আগস্ট সন্ধ্যার দিকে উপজেলার বাহারছড়া উত্তর শীলখালী পাহাড়ী এলাকায় প্রতিবেশী মৃত হাসান আলীর পুত্র আব্দুল করিমের মেয়ে রিয়া মনি (৪) এবং ফোরকানের (২১) পুত্র সাইয়্যিদের (৪) ঝগড়া হয়। এর জের ধরে জেরধরে উভয় পিতার মধ্যে কথা কাটাকাটি ও তর্কের সূত্রপাত হয়। তা নিরসন হলে যে যার বাড়ি চলে যায়।
এদিকে আব্দুল করিম পুত্র রিয়াজকে নিয়ে বাড়ির মুরগীর ঘর মেরামতের সময় ফোরকান লোহার খুন্তি নিয়ে এসে মাথায় ২টি আঘাত এবং কানের পাশে আঘাত করে অজ্ঞান এবং রক্তাক্ত করে ফেলে চলে যায়। তাকে উপস্থিত লোকজন দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় আব্দুল করিমকে চমেকে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮আগস্ট (বুধবার) সকাল ৮টার দিকে আব্দুল করিম মারা যায় বলে নিহতের ভাই ছৈয়দ করিম নিশ্চিত করেন।
এই ঘটনার খবর পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হয়েছে। এই ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে আসামিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নিহত ব্যক্তি ২ ছেলে ও ২ মেয়েসহ ৪ সন্তানের জনক ছিলেন। এই ব্যাপারে একটি দ্রুত হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।'
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড