কক্সবাজারের টেকনাফে মাদকের চালান খালাসকালে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারী নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। বুধবার গভীর রাতে উপজেলার সাবরাং বাহারছড়ায় মেরিন ড্রাইভ সংলগ্ন বিচ এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল দুইটি, ম্যাগজিন, দেশীয় এলজি-১, ৪ রাউন্ড গুলি, ৬ রাউন্ড খালি খোসা, ৫০ হাজার পিস ইয়াবাসহ ৩৫ এবং গুলিবিদ্ধ মধ্যবয়সী অজ্ঞাত দুই ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাদের টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড