কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়ায় দেড় লাখ ইয়াবাসহ দুই পুরাতন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫।
রবিবার রাত ১২টার দিকে গ্রামের দক্ষিণ উমর খাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন ২৭ নম্বর রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকের ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও একই শিবিরের হোসেনে আহম্মদের ছেলে জাবেদ ইকবাল (২১)।
র্যাব-১৫ সিপিস-১ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান এনে জাদিমুড়ার টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে খালি জায়গায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয় করছে- এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ধাওয়া করে ওই দু'জন মাদক ব্যবসায়ী পুরাতন রোহিঙ্গাকে আটক করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘আটক যুবকদের কাছ থেকে ইয়াবা ভর্তি বস্তা উদ্ধার করা হয়েছে। বস্তার ভেতর থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড