প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ১১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০১৮, ১১:৫৫ এ.এম
ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়ল

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ট্রাফিক আইন লঙ্ঘনকারী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি চলমান ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়ানোর ঘোষণা দেন।
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, দেশজুড়ে চলমান ট্রাফিক সপ্তাহের কারণে অনেক ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। শৃঙ্খলা আরো টেকসই করতে এ অভিযান চলমান রাখা দরকার বলে মনে করছি। এ জন্য ট্রাফিক সপ্তাহ আরো তিন দিন বাড়ানো হলো।
এ কার্যক্রমে রাজধানীর ৮টি পয়েন্টে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন রোভার স্কাউটের সদস্যরা। সড়কে যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা, রাস্তা পারাপারে পথচারীদের সহযোগিতার পাশাপাশি নাগরিকদের ট্রাফিক আইন মানতে উৎসাহিত করছেন রোভার স্কাউট সদস্যরা।
গত রবিবার থেকে ট্রাফিক সপ্তাহ শুরু। আজ ট্রাফিক সপ্তাহের সপ্তমদিন চলছে। এর সঙ্গে আরো ৩ দিন বাড়ানো হলো ট্রাফিক সপ্তাহের কার্যক্রমা।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড