ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। ২২ ডিসেম্বর রোববার দুপুরে ঠাকুরগাাঁও-বালিয়াডাঙ্গী সড়কের চিনিকল গেট এলাকায় বিএনপি ঠাকুরগাঁও রোড আঞ্চলিক বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, চিনিকল শ্রমিক দলের নেতা উজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা সবুজ ও উত্তর হরিহরপুর আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক আবুল ফজল প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীদের দলে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে অভিযোগ করার কথা জানান, আন্দোলনকারীরা। ঠাকুরগাঁও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইনজীবী আব্দুল হালিম জানান,২১ ডিসেম্বর শনিবার সন্ধায় ঠাকুরগাঁও পৌর শহরের ইসলামনগর মহল্লায় পৌর বিএনপির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ঐ সভায় আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপি নেতা তারেক আদনান সহ অনেকেই।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড