স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি কাজ নিয়ে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর করা হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানান, দেওয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার হাজী আলাউদ্দিনের পক্ষে বিদ্যুৎ কেন্দ্রের ওভার হোলিং পরিষ্কারের কাজ চালু করতে যান তিনি। সেখানে বিএনপি নেতা বজলু ও তার সহযোগীরা মারধর করে পোশাক ছিড়ে ফেলে। পরে পুলিশ গিয়ে অর্ধ বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
অপরদিকে বিএনপি নেতাকর্মীদের দাবি, ঠিকাদার হাজী আলাউদ্দিন আওয়ামী লীগ নেতা। বিগত সময়ে তার বাহিনী বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করেছে। তার পক্ষে দালালি করছেন আতাউর রহমান মুকুল। তাই বিক্ষুব্ধ হয়ে মুকুলের ওপর হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীরা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, বিদ্যুৎকেন্দ্রের একটি কাজ নিয়ে দুই পক্ষের বিরোধ থেকে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ সময় হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড