ডুয়িং বিজনেস সূচকে ভারতের ১৪ ধাপ অগ্রগতি হয়েছে। ১৯০টি দেশের মধ্যে তাদের অবস্থান ৬৩তম। গত বছর ভারতের অবস্থান ছিল ৭৭তম। বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভাল অবস্থানে আছে দেশটি।
কেন্দ্রীয় সরকারের 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্প এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করে বেশ কিছু প্রকল্প গ্রহণ করায় এমন অগ্রগতি হয়েছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার সময় ১৯০টি দেশের মধ্যে ভারত ছিল ১৪২তম অবস্থানে। গত বছর দেশটি বিভিন্ন সংস্কারের কারণে ২৩ ধাপ এগিয়ে ৭৭তম অবস্থানে পৌঁছায়। আর এবার ১৪ ধাপ অগ্রগতি হয়েছে।
প্রধানমন্ত্রী মোদির 'মেক ইন ইন্ডিয়া' প্রচারই বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছে বলে মনে করছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশ এক বছরে ৮ ধাপ এগিয়েছে। ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। গত বছর তাদের অবস্থানে ছিল ১৭৬তম। এ ছাড়া বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস ২০২০ সূচকে পাকিস্তান এক বছরে ২৮ ধাপ এগিয়েছে। ১৯০টি দেশের মধ্যে তাদের অবস্থান ১০৮তম। গত বছর পাকিস্তানের অবস্থান ছিল ১৩৬ তম।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড