নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি দল ডিসেম্বরেই নির্বাচন চাচ্ছে—এমনটিই বোঝাতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
রোববার (১ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
উপ-প্রেস সচিব বলেন, আগামীকাল সোমবার ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কার প্রক্রিয়ার সাথে জড়িত রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস আলোচনা উদ্বোধন করবেন। আমরা আশা করছি, আলোচনা শেষে জুলাই সনদের সুস্পষ্ট ঘোষণা দিতে পারবেন।
অন্যদিকে, একই অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমরা যে ধরনের আশ্বাস চাইছিলাম, তার প্রেক্ষিতে জানিয়েছে—অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকবে তারা।
তিনি আরও বলেন, এছাড়াও মহেশখালী ও মাতারবাড়ী নিয়ে সরকার যে মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করতে যাচ্ছে, সেখানেও তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড