জীবন নিউজ ডেস্ক : ঢাকায় করোনার অতি সংক্রমণশীল ভারতীয় ধরন ডেল্টা আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়লেও, এর প্রতিরোধে কোন মাথা ব্যথা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি বলছে, ঢাকায় করোনা সংক্রমণের ৬৮ শতাংশই ডেল্টা ধরনের। এই সংক্রমণ প্রতিরোধ করতে না পারলে তৃতীয় ঢেউয়ে পুরো স্বাস্থ্য ব্যবস্থাই ভেঙে পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের।
ঢাকায় ভারতীয় ডেল্টা ধরন নিয়ন্ত্রণ করতে না পারলে জুলাইয়ে করোনার তৃতীয় ধাক্কার পাশাপাশি, পুরো চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ বলেন, 'এই ভেরিয়েন্টটা এতো শক্তিশালী যে এটা বাকি ভেরিয়েন্টগুলোকে ঠেলে ফেলে দেয়। বাংলাদেশে যে আগের ভেরিয়েন্টগুলো ছিলো, আমাদের নিজেদের ভেরিয়ন্টেগুলো বলি, বা ইউকে ভেরিয়েন্ট যেটাই বলি ওগুলোকেও হটিয়ে দেবে। প্রিভেনশনের কথায় আসি, স্বাস্থ্য বিভাগের বড় ধরনের উদ্যোগ এটা আমাদের চোখে পড়ে না। যেহেতু আমরা এটা প্রিভেন্ট করছিনা পরিকল্পনামাফিক, তাই এটা বেশি সংক্রমণ করবে।'
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড