প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০১৮, ৬:২৪ এ.এম
তাইজুলের জোড়া আঘাত

ব্রায়ান চারির পর ব্রেন্ডন টেইলরকে ফেরালেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন টেলর। ইনসাইড এজ হয়ে বল চলে যায় শর্ট লেগে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্তর কাছে তিনি বলটি সহজেই তালুবন্দি করেন। ১৫ বলে ৬ রান করে ফেরেন টেলর।
এর আগে ব্রায়ান চারিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ৩৫ রানের উদ্বোধনী জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের ফুল লেংথ বল স্লগ সুইপে ওড়াতে চেয়েছিলেন চারি। কিন্তু ব্যাটেই লাগাতে পারেননি, এলোমেলো হয়ে যায় স্টাম্প। ৩১ বলে ২ চারে ১৩ রান করেন ডানহাতি ওপেনার।
শনিবার সকালে টেস্ট অভিষেক হওয়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ম্যাচটি শুরু হয় সকাল ১০টায়।
বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়েছে অলরাউন্ডার আরিফুল হক ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর। এক সঙ্গে দেশের অষ্টম ভেন্যু হিসেবে টেস্ট অভিষেক হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড