জীবন নিউজ প্রতিনিথি : সাতক্ষীরার তালায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতদলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সৈয়দপুর গ্রামে দু’বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় রবিবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের মৃত আনছার সরদারের ছেলে আবুল হোসেন সরদার (৪৫), তালার চাঁদকাটি গ্রামের মৃত শওকত মোল্লার ছেলে আশরাফুল মোল্লা (৩২) ও সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়া এলাকার মোঃ মহিদুল ইসলামের ছেলে আব্দুল কাদের ওরফে মিঠু (২৬)।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অমর চন্দ্র ঘোষ ও নির্মল ঘোষের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি হয়। এ ঘটনায় থানা পুলিশ বিশেষ অভিযানে ৩ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : এ্যাডভোকেট ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী সম্পাদক: সজীব হোসেন জয়, সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, মোঃ ইমরান হোসেন, মোঃ রাসেল সিকদার রাজু, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড