তিন হারের পরে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেলো আর্সেন ভেঙ্গারের দল। রবিবার ওয়ার্টফোর্ডকে ৩-০ গোলে হারায় আর্সেনাল। এর আগে ওয়াটফোর্ডের ঘরের মাঠে ২-১ ব্যবধানে হেরেছিলো আর্সেনাল।
রোববার নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শুরু থেকেই দুর্দান্ত ছিলো আর্সেনাল। ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যায় তারা। মিডফিল্ডার মেসুত ওজিলের বাড়ানো বল ঝাপিয়ে হেড করে জালে পাঠান জার্মান ডিফেন্ডার স্কোদ্রান মুস্তাফি।
২৬তম মিনিটে প্রায় গোল খেয়ে যেতে বসছিলো স্বাগতিকরা। ওয়ার্টফোর্ড ফিল্ডারের করা ফ্রি-কিক ধারুণ ভাবে থামান আর্সেনাল গোলরক্ষক পেতর চেক।দ্বিতয়ার্ধের ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং।
তার কিছু সময় পরে ওয়াটফোর্ড ফিল্ডার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু সেই যাত্রায়ও বল জালে পাঠাতে ব্যর্থ অতিথিরা। ম্যাচের ৭৭তম মিনিটে আর্সেনালের হয়ে জয় সূচক গোলটি করেন মিখিতারিয়ান।
ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল। ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড