আখাউড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও এই আসনের সাবেক সংসদ সদস্য ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী মুশফিকুর রহমানের সমর্থকরা।
শনিবার (২১ জুন) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বর থেকে মুশফিকুর রহমানের পক্ষে তার কর্মী-সমর্থকরা আনুষ্ঠানিকভাবে আনন্দ মিছিল করেন।
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এমনটা ধরেই প্রথম দিনের মতো নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছে আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মুশফিকুর রহমানের পক্ষের নেতাকর্মীরা।
এ সময় মিছিলকারীরা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়কবাজারের মুক্তমঞ্চে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লায়ন আবুল মুনসুর মিশন, জেলা বিএনপির কার্যকরী সদস্য আলহাজ্ব খন্দকার বিল্লাল হোসেন, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম তোরান।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
প্রকাশক: ফয়সাল আহাম্মেদ খান, সম্পাদক : জীবন খান, উপদেষ্টা : ডি আই জি আনোয়ার (অব:), মোহাম্মদ আমিমুল এহসান খান, আইন উপদেষ্টা : ফেরদৌস কবির খান, ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ রাসেল কবির খান, বার্তা সম্পাদক: মোরশেদ আলম পাটোয়ারী, সিনিয়র সহ-সম্পাদক: সজীব হোসেন (জয়), সহকারি সম্পাদক: মোঃ জিল্লুর রহমান খান, সহকারি সম্পাদক: মোঃ ইমরান হোসেন, নির্বাহী সম্পাদক : মতিউর রহমান (জনি), মফস্বল সম্পাদক: সঞ্জয় তালুকদার, এহতেশামুল হক (মাশুক), ক্রীড়া সম্পাদক : মোকাদ্দাস মোল্লা।
২৮/সি/৪ শাকের প্লাজা (টয়েনবি রোড) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল : ০১৭১৪-০২২৮৭৭, E-mail : jibonnews24@gmail.com
জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড